Saturday, April 4, 2026

বাংলা ক্রিকেটে নতুন মোড়, আসছে বেঙ্গল প্রিমিয়র লিগ, দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Date:

Share post:

বাংলা ক্রিকেটে আসতে চলেছে নতুন মোড়। সূত্রের খবর, আইপিএলের ধাঁচে তৈরি হওয়া অন্য রাজ্যের ক্রিকেট লিগের মতো এবার বাংলাতেও খেলা হবে একটি টুর্নামেন্ট। যার নাম দেওয়া হতে পারে বেঙ্গল প্রিমিয়র লিগ। জানা গিয়েছে একসঙ্গে করা হবে মহিলা ও পুরুষদের টি-২০ লিগ। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে এই টুর্নামেন্টের নকশা সাজানোর দায়িত্ব রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোধ্যায়। আর তাঁর সঙ্গে থাকবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস।

এই নিয়ে এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আগামী বছরের শুরুতেই সিএবির তরফ থেকে ঘোষণা করা হবে এই টুর্নামেন্টের কথা। আর আগামী বছর জুনেই শুরু করা হবে বাংলার এই টুর্নামেন্ট। খেলার ধাঁচ অনেকটা আইপিএলের মতো থাকবে। এছাড়াও জানা গিয়েছে যে এক সঙ্গেই চালু করা হবে টি-২০ লিগ পুরুষদের ও মেয়েদের। ছেলেদের লিগের নেতৃত্বে থাকবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। এবং মেয়েদের পক্ষে থাকবেন ঝুলন গোস্বামী। তবে প্রথম বছর পুরুষদের লিগে থাকবে ৮টি দল এবং মহিলাদের ৬টি, এমনটাই জানা গিয়েছে। প্রতিটা দলেই থাকবেন ২০জন করে সদস্য।

সূত্রের খবর, বেশকিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি, যেমন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, মুকেশ আম্বানিদের মুম্বই ইন্ডিয়ান্স, সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্ট দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন। তবে বাইরের কোনও রাজ্যের বা দেশের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করতে পারবে না কোনও ফ্যাঞ্চাইজি। বাংলার সমস্ত ক্রিকেটারদের নিয়েই তৈরি করতে হবে দল।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করলেন অশ্বিন

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...