Tuesday, March 31, 2026

কেমন আছেন ওস্তাদ রাশিদ খান? উদ্বিগ্ন অনুরাগীরা

Date:

Share post:

শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খানের। হাসপাতালের আইটিইউ-তে (ITU) থাকলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে আশার আলো দেখছেন চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যান্সার আক্রান্ত পদ্মশ্রী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খান। এরই মধ্যে শনিবার সেরিব্রাল অ্যাটাক হয় শিল্পীর। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে যথেষ্ট সংকটজনক ছিলেন শিল্পী। রক্তচাপ (blood pressure) জনিত সমস্যা ছিল।

তবে তিনদিনের চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই দাবি চিকিৎসকদের। যদিও সুস্থ হলেও তাঁর শরীরের বামদিক পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বর্তমানে শিল্পীকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে একাধিকবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন খ্যাতনামা এই শিল্পী। তবে বর্তমানে তাঁর স্ট্রোকের কারণে হওয়া ক্ষত শুকাচ্ছে বলেও জানা যাচ্ছে।

Related articles

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...