Tuesday, March 24, 2026

অ্যাড-হক কমিটির তিনজনই কুস্তি জগতের নন, বিতর্ক বাড়বে?

Date:

Share post:

ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কয়েক দিন আগে নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল সেই কমিটি। যত দিন না নতুন পূর্ণাঙ্গ কমিটি তৈরি হচ্ছে, তত দিন একটি অ্যাড-হক কমিটিকে কাজকর্ম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় অলিম্পিক্স সংস্থা এই নতুন কমিটি তৈরি করেছে। কিন্তু যে তিন জনকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে তাঁরা কেউই কুস্তি জগতের নন। তাই প্রশ্ন উঠেছে, এতে কি বিতর্ক আরও বাড়বে?
পিটি ঊষার নেতৃত্বাধীন অলিম্পিক্স সংস্থা যে কমিটি ঘোষণা করেছে তার মাথায় রয়েছেন ভূপিন্দর সিংহ বাজওয়া (উশু)। বাকি দু’জন হলেন এমএম সোমায়া (হকি) ও মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)। বিশ্ব কুস্তি সংস্থা যখন নির্বাচন না হওয়ায় ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছিলে সেই সময় যে অ্যাড-হক কমিটি তৈরি করা হয়েছিল সেখানেও এই তিন জন ছিলেন। এ বারও তাঁদের উপরেই ভরসা রাখা হয়েছে।
পিটি ঊষা বলেছেন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনে করেছে নতুন যে কমিটি তৈরি হয়েছিল, তারা নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। সেই কারণে সেই কমিটিকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তাতে কুস্তির কাজকর্মে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একটি অ্যাড-হক কমিটি আমরা তৈরি করেছি। আশা করছি এই কমিটি নিজেদের দায়িত্ব ঠিক ভাবে পালন করবে।
গত বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয়। তিনি যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলে পরিচিত। নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।

ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব বা সিনিয়র স্তরের কোনও প্রতিযোগিতার আয়োজন করার আগে এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সব থেকে কম ১৫ দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে।

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...