Wednesday, March 25, 2026

সংসদের নিরাপত্তা লঙ্ঘন: মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে অ.ভিযুক্ত নীলম আজাদ

Date:

Share post:

মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রেফতার হওয়া নীলম আজাদ। ২১ ডিসেম্বর পুলিশ হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজাদ। নিজের আবেদনে নীলম জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে তার আইনজীবীর সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। গ্রেপ্তারের ২৯ ঘণ্টা পর তাকে সেই সুযোগ দেওয়া হয়।

লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে অন্যতম আজাদ। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য হরিয়ানার হিসারে ছিলেন তিনি। এর আগে কৃষক বিক্ষোভের সময়ও পুলিশ আটক করেছিল নীলম আজাদকে। নীলমের গ্রেপ্তারের প্রসঙ্গে বলতে গিয়ে, তার ভাই রামনিবাস বলেন, “আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ফোন পেয়ে টিভি চালিয়ে দেখতে পাই নীলমকে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে। ও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করে কয়েকদিন আগেই গ্রামে পা রেখেছিল। সে যে এমন কিছু ঘটাতে পারে তা আমাদের ধারনাতেই ছিল না।” নীলমের গ্রেফতারের প্রসঙ্গে তাঁর মা বলেন, “আমি সেদিন সকালেও মেয়ের সাথে কথা বলেছি এবং সে আমাকে নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। আমরা জানতাম না যে সে দিল্লিতে গেছে।”

আরও পড়ুন- তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা বিদায়ী ডিজি মনোজ মালব্য

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...