Tuesday, May 19, 2026

এখনও মেটেনি গেহলট পাইলট দ্ব.ন্দ্ব, কে হবেন রাজস্থান কংগ্রেসের বিরোধী দলনেতা?

Date:

Share post:

বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজস্থান কংগ্রেসের দলীয় কোন্দল প্রকাশ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের ফল প্রকাশের পরও মেটেনি গেহলট-পাইলট এর সেই দ্বন্দ্ব। তাই গত ৩ ডিসেম্বর ফল প্রকাশিত হয়ে নতুন সরকার শপথ নিয়ে নিলেও এখনও পর্যন্ত বিরোধী দলনেতা কে হবেন তা ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। এদিকে আগামী ১৫ জানুয়ারি শুরু হবে রাজস্থান বিধানসভার অধিবেশন । ছত্রিশগড়ের পরাজয়ের পর রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলটকে সেখানকার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।

কংগ্রেসের একটি সূত্রের মতে যেমন অশোক গেহলটই রাজস্থানের বিরোধী দলনেতার পদের প্রধান দাবিদার। অন্যদিকে তেমন শচীন পাইলটকে ছত্তিশগড়ে পাঠানোয় পাইলট শিবিরের বক্তব্য, হাইকমান্ড এর সিদ্ধান্তেই স্পষ্ট রাজ্যের বাইরে অন্য রাজ্যেও পাইলটের প্রভাব রয়েছে। একইভাবে লোকসভা নির্বাচনের আগে রাজস্থানের নিচুতলার নেতাদের ক্ষোভকে প্রশমিত করতে চেষ্টা করেননি বা ব্যর্থ হয়েছেন গেহলত এই অভিযোগও উঠেছে দলের অন্দরেই । ফলে জাতপাতের সমীকরণ মেলাতেও গাফিলতি হয়েছে বিধানসভা নির্বাচনে। যেমন গুর্জররা রাজস্থানে কংগ্রেসের বিরুদ্ধে চলে গেছেন। যার ফল দেখা দিয়েছে ভোটের রেজাল্টে। সুতরাং দিল্লি ঘনিষ্ঠ অশোক গেহলত মুখ্যমন্ত্রীর পর বিরোধী দলনেতা হিসাবেও অনেকটাই পিছিয়ে থাকছেন বলেই মত রাজনৈতিক মহলের। আবার বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রধান গোবিন্দ সিং দোস্তারাও বিরোধী দলনেতার প্রতিযোগিতাতে রয়েছেন । অন্যদিকে আবার এবারের বিধানসভা নির্বাচনে জাঠ সম্প্রদায় সক্রিয়ভাবে বিজেপি বিরোধীতা করায় তাদের সম্প্রদায় থেকেও বিরোধী দলনেতা করার দাবি উঠেছে । পারস্পরিক এই চাপান উতোরের মাঝেই সবচেয়ে বড়ো প্রশ্ন রাজস্থানে বিরোধী দলনেতা কে হবেন।

আরও পড়ুন- হঠাৎ বাংলায় আসন সমঝোতা নিয়ে মন্তব্য ডালুর! জানেই না কংগ্রেস-তৃণমূল

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...