Monday, April 6, 2026

ভারতের খেলায় ক্ষু.ব্ধ গাভাস্কর, দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেষ্টে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। ইনিংস এবং ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের পরই ভারতের কড়া সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে অসন্তুষ্ট সুনীল গাভাস্কর।

ভারতের ম‍্যাচ নিয়ে গাভাস্কর বলেন,” প্রথম টেস্টের আগে ভারত স্থানীয় দলের সঙ্গে কোনও অনুশীলন ম্যাচ খেলেনি। ‘ইন্ট্রা-স্কোয়াড’ অনুশীলন খেলাটি একটি ‘মজা’ নাকি। কারণ ভারতীয় বোলাররা ব্যাটারদের ‘বাউন্সার’ বল করবে না কারণ তারা তাদের ব্যাটারদের আহত হওয়ার বিষয়ে ভয় পাবে। ঠিকমতো তৈরি হয়নি ভারতীয় দল।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” সঠিক পরিকল্পনা না করে খেলা উচিত হয়নি ভারতীয় দলের। টেস্ট ম্যাচটি খেলার আগে ভারত ‘এ’ ক্রিকেট দলকে পাঠানো উচিত ছিল। কারণ হঠাৎ করে এসে টেস্ট খেলাটা উচিত নয়। ভারত ‘এ’ র খেলা যাচাই করে পিচ দেখে তবেই পরিকল্পনা করা উচিত ছিল বলে মনে করছেন তিনি। শুধু এই টেস্ট নয়, ২০২৪-২৫ এর টেস্ট সিরিজ গুলির কথা উল্লেখ করেছেন তিনি। সেখানকার কাউন্ট্রি ক্রিকেট ফলো করা, খেলোয়াড় পাঠানোর দিকে জোর দিয়েছেন তিনি। এছাড়াও অনুশীলন ম্যাচ খেলার কথাও বলেছেন তিনি। কারণ পিচ সঠিকভাবে না বুঝতে পারলে খেলা একপ্রকার অসম্ভব।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে শামির পরিবর্তে যোগ দিলেন এই ক্রিকেটার

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...