Monday, April 6, 2026

গ্রুপ-সি ও ডি-র জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাজ্য সরকারের

Date:

Share post:

চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। নবান্নের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির জন্য মা-মাটি-মানুষের সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করছে। গ্রুপ সি-গ্রুপ ডি ও এ ধরনের অন্যান্য চাকরির প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ সরকারের। সেই কারণেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফে। নতুন বছরের শুরু থেকেই চালু হবে প্রশিক্ষণ ব্যবস্থা।

তফশিলি-সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীদের সাহায্যের জন্যই নয়া পদক্ষেপ নিল তৃণমূল সরকার। উচ্চশিক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করে নিয়োগের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠেই প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রথম বছরে প্রায় দু’হাজার প্রার্থী এই সুযোগ পাবেন। প্রশিক্ষণের জন্য বিশেষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে পারবেন প্রার্থীরা।

তবে এবারই প্রথম নয়, এর আগেও রাজ্যের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেবার প্রায় ২৮০০ জনের বেশি প্রার্থী প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২২০০ প্রার্থী নাম করা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন:গেমিং অ্যাপ কা.ণ্ডে এবার নিউটাউনে ধৃ.ত ২

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...