Tuesday, March 31, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পরই শাস্তির মুখে রোহিতরা, কাটা গেল বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের পয়েন্ট

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারে তারপর উপর আবার শাস্তির খাড়া। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরে উঠতেই আইসিসির শাস্তির কবলে পড়তে হল টিম ইন্ডিয়াকে। এই শাস্তির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেল রোহিত শর্মাদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও নেমে গেল ভারত। পঞ্চম স্থানে ছিল টিম ইন্ডিয়া। এই ২ পয়েন্ট কাটা যাওয়ার পর ষষ্ঠ স্থানে নেমে গেল রোহিতরা।

মন্থর ওভার রেটের কারণে প্রথমত, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা করা হয়। দ্বিতীয়ত, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ২ পয়েন্ট কেটে নেওয়া হয় রোহিতদের। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে একটি টেস্ট জিতেছে, একটি ড্র করেছে এবং একটি হেরেছে। ৩৬ পয়েন্টের মধ্যে ১৬ পয়েন্ট পেয়েছিল ভারত। তারা ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ছিল। কিন্তু শাস্তির কারণে ২ পয়েন্ট কেটে নেয় আইসিসি। ফলে এখন ভারতের কাছে রয়েছে ৩৮.৮৮ শতাংশ পয়েন্ট। ফলে অস্ট্রেলিয়ার থেকে নীচে নেমে গেল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে কী বললেন রোহিত শর্মা?

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...