Saturday, April 4, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে শামির পরিবর্তে যোগ দিলেন এই ক্রিকেটার

Date:

Share post:

মহম্মদ শামির পরিবর্ত ক্রিকেটার নিল ভারতীয় দল। আগামী ৩রা জানুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। তবে তার আগে এই টেস্টে ভারতের তারকা ফাস্ট বোলারের পরিবর্তে দলে আনা হল তরুণ পেসার আভেশ খানকে। চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে নেই শামি।  শামির বদলি হিসাবে আভেশকে নেওয়া হয়েছে।

প্রথম টেস্টেই চোটে আক্রান্ত শামির পরিবর্তে দলে কেন আভেশকে আনা হল না? তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তর্ক-বিতর্ক। শোনা যাচ্ছে যে ভারতীয় ম্যানেজমেন্ট শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণার উপর ভরসা রেখেছিল তবে প্রথম টেস্টে খুব ভালো বল করতে পারেননি শার্দুল-প্রসিদ্ধরা। সে কারণে দ্বিতীয় টেস্টে দলে যোগ দিচ্ছেন আভেশ। তরুণ এই পেসারের কাছে এই সুযোগ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ইনিংস এবং ৩২ রানে হেরেছে ভারত। ব‍্যাট-বল দুই ক্ষেত্রেই হতাশ করেছে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি এই সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই কারণে তাঁর দক্ষিণ আফ্রিকা যাওয়া হয়নি। প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে চার পেসার ছিলেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুর। দলে রয়েছেন মুকেশ কুমারও। দ্বিতীয় টেস্টে এই পাঁচ জনের সঙ্গে দলে থাকবেন আভেশও। ছ’জন পেসারের মধ্যে থেকে হয়তো চার জনকে বেছে নেবে ভারত।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে হতাশ সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...