Saturday, April 4, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ হারে ভারতীয় দল। প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। এই আর হারের পর ভারত অধিনায়ক বলেন, জেতার জন‍্য আমরা খেলিনি।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমরা জেতার মতো খেলিনি। ব্যাট করতে নেমে কে এল রাহুল ভাল খেলে। আমাদের লড়াই করার মতো একটা রানে পৌঁছে দেয়। কিন্তু আমরা বল হাতে সেটাকে কাজে লাগাতে পারিনি। বৃহস্পতিবারেও আমরা ব্যাট করতে পারিনি।”

এরপরই রোহিত বলেন,” আমি কোনও অজুহাত দেব না। তবে একটাই কথা যে এই ম্যাচে আমরা একেবারেই পারফর্ম করতে পারিনি। আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। আমি মনে করি যদি আমাদের জিততে হয় আমাদের গোটা দলকে এক হয়ে পারফর্ম করতে হবে। আমরা এখানে আগেও খেলতে এসেছি সুতরাং আমরা ভালো করেই জানি আমরা কি আশা করছি এবং আমাদের দলের ক্রিকেটারদের নিজস্ব পরিকল্পনাও রয়েছে এই নিয়ে।”

রাহুলকে বাদ দিয়ে ভারতীয় ব‍্যাটাররা ব‍্যাট হাতে রান না পেলেও, ডিন এলগার, মার্কোরা ব‍্যাট হাতে রান পেয়েছেন। এই নিয়ে রোহিত বলেন,” এই মাঠে বাউন্ডারি মারা সহজ। আমরা দেখলাম ওদের ব্যাটারেরা কীভাবে রান করে গেল। আমাদের প্রতিপক্ষকে বুঝতে হবে। তাদের কোনটা শক্তি, কোনটা দুর্বলতা সেটাও জানতে হবে। আমরা দুটো ইনিংসেই খারাপ ব্যাটিং করেছি। সেই কারণেই আমাদের এই অবস্থা।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...