Monday, April 6, 2026

ক্রিকেটে ডার্বি জয় মোহনবাগানের

Date:

Share post:

ইডেন গার্ডেন্সে ক্রিকেটের ডার্বিতে বাজিমাত মোহনবাগানের। সিএবি প্রথম ডিভিশন লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে তিন দিনের ম্যাচ ড্র হল। প্রথম ইনিংসে এগিয়ে থাকা এবং ইস্টবেঙ্গলকে দু’বার অলআউট করায় ৮ পয়েন্ট পেল মোহনবাগান।

প্রথম ইনিংসে ইস্টবেঙ্গল ১৭৪ রান করে। ১৮৯ রান তুলে প্রথম ইনিংসে লিড নেয় মোহনবাগান। এরপর ঈশান পোড়েল (৪ উইকেট), অভিলীন ঘোষের (৩ উইকেট) দাপটে দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলের ইনিংস গুটিয়ে যায় ১৬৯ রানে। জবাবে শুক্রবার খেলার শেষ দিন মোহনবাগানের স্কোর ৯৪/১।

কলকাতা ডার্বিতে প্রথম ইনিংসে ইস্টবেঙ্গলের হয়ে সব থেকে বেশি রান করেন অমিতোজ সিং ৪৯ রান। অধিনায়ক অভিষেক দাস করেন ৩৭ রান। মোহনবাগানের হয়ে ৪ উইকেট নেন রোহিত কুমার। দু’টি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং সায়ন শেখর মণ্ডল। একটি উইকেট নেন অর্ণব নন্দী। মোহনবাগানের হয়ে ওপেন করেন সুদীপ ঘরামি (৬৪)। সঙ্গী অঙ্কুর পাল করেন ৪৮ রান। তাঁরা দু’জনে ১২৪ রানের জুটি গড়েন। ইস্টবেঙ্গলের অমিত কুইলা এবং অয়ন ভট্টাচার্য তিনটি করে উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। একটি করে উইকেট নেন সুমিত মোহান্ত, শ্রেয়ন চক্রবর্তী এবং সাত্যকি দত্ত।

আরও পড়ুন:ভারতের খেলায় ক্ষু.ব্ধ গাভাস্কর, দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...