Wednesday, March 11, 2026

শীর্ষ নেতৃত্বের নির্দেশ, এবার কাঁথি পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদের!

Date:

Share post:

আরও বিপাকে কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না। এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন দলের কাউন্সিলররা। রাজ্য শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কাঁথির তৃণমূল কাউন্সিলররা।

বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম ঠুকে, তাঁকে ‘রাজনৈতিক গুরুদেব’ বলে সম্বোধন করেছিলেন সুবল মান্না। যা একেবারেই ভালোভাবে নেয়নি দল। সুবল মান্নাকে শোকজও করে জেলা তৃণমূল। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি তা করেননি। তাঁকে পুরপ্রধানের পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দলের নির্দেশ অমান্য করেছেন সুবল।

দলীয় নির্দেশ অমান্য, পুরসভার কাউন্সিলরদের সঙ্গে সুসম্পর্ক না রাখা, দলীয় কর্মীদের ভাবাবেগে আঘাত করা ইত্যাদি নানা ইস্যুতে সুবল মান্নার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ১৬ জন কাউন্সিলর কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ পন্ডার হাত ধরে শুক্রবার অভিযোগ জানান রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। এরপরই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনায় অনুমতি দেয় রাজ্য তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:নিরাপত্তা শি.কেয়! ফের যাত্রীদের জন্য নয়া ফতোয়া জারি রেলের, না মানলেই বি.পদ

 

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...