Thursday, June 25, 2026

দায়িত্বে মদন মিত্র, NAAC-এর A+ গ্রেড পেল দক্ষিণেশ্বরের হীরালাল কলেজ

Date:

Share post:

উচ্চশিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের বিচারে নজর কারলো দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন। NAAC-এর মূল্যায়নে A+ গ্রেড পেল এই মহিলা কলেজ। সাধারণত দেশের অত্যন্ত নামই শিক্ষাপ্রতিষ্ঠান গুলির দখলে থাকে এই যোগ্যতা মান। সেখানে অনামী এই হীরালাল কলেজের এহেন প্রাপ্তি নিঃসন্দেহে এক বড় কৃতিত্ব।

উত্তর ২৪ পরগনার অন্যতম পুরনো মহিলা কলেজ হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন। এর আগে ২০১৬ সালে NAAC-এর বিচারে B++ পেয়েছিল এই কলেজ। আর এবার NAAC-এর তৃতীয়বারের মূল্যায়ন A+ গ্রেড পেয়ে বঙ্গে রীতিমতো সারা ফেলে দিয়েছে দক্ষিণেশ্বরের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন ৩.৩৩ CGPA পেয়ে পিছনে ফেলেছে দেশের তামাম প্রতিষ্ঠানগুলিকে (Educational Institutions)। এর আগে বাংলার বেথুন কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো অল্প কয়েকটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাথায় উঠেছিল এই শিরোপা।

হীরালাল কলেজ এহেন শিরোপা পাওয়ার পর স্বাভাবিকভাবেই উঠে আসছে স্থানীয় বিধায়ক মদন মিত্রের নাম। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন বাংলার জনপ্রিয় এই রাজনৈতিক নেতা। তাঁর বিশেষ অবদান রয়েছে এই প্রতিষ্ঠানের উন্নতির ক্ষেত্রে। তাই সেরার শিরোপা পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ। পাশাপাশি তিনি অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীদের নিরন্তর প্রয়াসের কথাও স্বীকার করেছেন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...