Tuesday, March 24, 2026

ভিড়ের চাপে ভাঙল গেট! অনুপম রায়ের অনুষ্ঠানে বড় দু.র্ঘটনা

Date:

Share post:

সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) অনুষ্ঠানে ভিড়ের চাপে গেট ভেঙে বড়সড় বিপত্তি। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার (Deganga) বইমেলায় (Book Fair) অনুপমের শো ছিল। আর প্রিয় সঙ্গীতশিল্পীর শো দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। আর সেখানেই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। এদিকে বইমেলার গেট ভেঙে পড়ার পর হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে কমপক্ষে পাঁচ জন জখম হয়েছেন বলে খবর। তাঁদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদিনের ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয় অনুষ্ঠান।

বইমেলার আয়োজকরা জানান, অনুপমের শো দেখতে দেগঙ্গা ও আশপাশের অন্তত ১০টি ব্লক থেকে মানুষ এসেছিলেন। বইমেলা প্রাঙ্গণে অন্তত ৩০ হাজার মানুষের সমাগম হয় শনিবার। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মূল প্রবেশপথে। হাজার হাজার মানুষ হুড়মুড়িয়ে বইমেলায় ঢুকতে গেলে বিপত্তি ঘটে। বিপুল ভিড়ের চাপে ব্যারিকে়ড ভেঙে গেলে পড়ে গিয়ে জখম হন অনেকে। পরে বইমেলা কমিটির তৎপরতায় এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পাশাপাশি দেগঙ্গা বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস জানান, এদিন উপচে পড়া ভিড় হয়েছিল বইমেলায়। হাজার হাজার মানুষ এসেছিলেন অনুপম রায়ের গান শুনতে। মানুষের আবেগ ও উন্মাদনার জেরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী অনুষ্ঠান কমিটি আলোচনা করে জানিয়ে দেবে।

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...