Thursday, June 18, 2026

দায়িত্ব পেয়েই কাজ শুরু, জেলাশাসকদের সঙ্গে আইনশৃঙ্খলা-বৈঠক গোপালিকা-নন্দিনীর

Date:

Share post:

দায়িত্ব হাতে পেয়েই কাজে লেগে পড়লেন রাজ্যের নতুন মুখ্যসচিব ও ভগবতী প্রসাদ গোপালিকা (BP Gopalika) ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। নতুন বছরের প্রথমদিন থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করার উপর জোর দেওয়ার হয়েছে। রবিবার দায়িত্ব নেওয়ার পরে সোমবার সব জেলার জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। বৈঠকে জেলাশাসকদের নিজের জেলার আইনশৃঙ্খলায় আরও জোর দিতে বলা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও গতি আনার নির্দেশেও দেওয়া হয়েছে।

এদিন বৈঠকের শুরুতেই গোপালিকা জেলাশাসকদের (District Magistrate) বলেন, “উন্নয়নমূলক কাজ আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জেলার উন্নয়নের জন্য জেলাশাসকরা তাঁদের নিজেদের পরিকল্পনার কথা বলতে পারেন।” তারপরই মুখ্যসচিব বলেন, “নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরের প্রথম দিন থেকেই জেলায় আইনশৃঙ্খলায় জোর দিতে হবে।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব আরও বলেন, ভোটার তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে তা নির্ভুলভাবে আপনারা করুন। এই নিয়ে কোনও অভিযোগ আসা কাম্য নয়। দুয়ারে সরকারের পরিষেবা ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে। পঞ্চায়েতগুলোর অধীনে যে রাস্তাগুলির নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি সেগুলো আপনারা দ্রুত শেষ করুন। বৈঠকে বলা হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দফতরে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন। কোনও অভিযোগ যেন পড়ে না থাকে।

মুখ্যসচিবের পাশাপাশি এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী জেলাশাসকদের বলেন, “আইনশৃঙ্খলার বিষয় পুলিশ সুপাররা দেখবেন। কিন্তু আপনারা প্রতিনিয়ত তাঁদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন। যাতে কোথাও কোনওভাবেই আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয়।”

বছর শেষে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক পদে বড় রদবদল ঘটেছে। হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় ভগবতী প্রসাদকে মুখ্যসচিব হিসেবে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিপি গোপালিকাকে মুখ্যসচিব করায় তাঁর স্বরাষ্ট্রসচিব পদে দায়িত্ব দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...