Thursday, June 18, 2026

অলিম্পিক্সে অংশ নেওয়া দূরপাল্লার দৌড়বিদের অ.স্বাভাবিক মৃ.ত্যু

Date:

Share post:

অলিম্পিক্সে অংশ নেওয়া দূরপাল্লার দৌড়বিদ বেঞ্জামিন কিপলাগাতের অস্বাভাবিক মৃত্যু। বেঞ্জামিনের মৃতদেহ পাওয়া গিয়েছে কেনিয়ায়। পুলিশের দাবি, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেনিয়ার পুলিশ। উগান্ডার ক্রীড়াবিদ বেঞ্জামিন তিনবার অলিম্পিক্সে অংশ নেওয়া ছাড়াও ছ’বার বিশ্বচ্যাম্পিয়নশিপে উগান্ডার প্রতিনিধিত্ব করেছেন।

বেঞ্জামিনের মৃত্যু নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, একটি গাড়িতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। বুকে এবং ঘাড়ে ছুরির আঘাতে তৈরি হওয়া ক্ষত দেখতে পাওয়া গিয়েছে। কেনিয়ার পশ্চিমের শহর এলডোরেটের পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে পুলিশ তরফে বলা হয়েছে, “এটা খুন তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু খুনের কারণ খোঁজার চেষ্টা করছি।”

এদিকে শোকপ্রকাশ করেছেন উগান্ডার ক্রীড়ামন্ত্রী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে আমরা ব্যথিত। শোনা যাচ্ছে ওকে খুন করা হয়েছে। ওর পরিবার, সমস্ত উগান্ডাবাসী এবং পূর্ব আফ্রিকার মানুষের প্রতি সমবেদনা। আন্তর্জাতিক মঞ্চে বহু বার উগান্ডার প্রতিনিধিত্ব করেছে ও।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...