Wednesday, June 17, 2026

চিনের ‘গবেষণা’ জাহাজের ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি শ্রীলঙ্কার

Date:

Share post:

শ্রীলঙ্কার বন্দরে চিনের ‘গবেষণা’ (research) জাহাজ ভিড়তে পারবে না, ভারতকে জানালো প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। সরকারি ভাবে কোনও নির্দেশিকা (moratorium) প্রকাশ না করা হলেও কূটনৈতিক স্তরে ভারতের কাছে এই বার্তা পাঠায় শ্রীলঙ্কা। এমনকি বাতিল করা হয়েছে চিনের এরকম একটি জাহাজ নোঙর করার অনুমতিও। প্রতিবেশী রাষ্ট্রের এই সিদ্ধান্তে কার্যত খানিকটা স্বস্তিতে ভারত।

সম্প্রতি বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পর মন্ত্রিসভা ও সামরিক বাহিনীতে রদবদল এনেছে চিন। কূটনীতিক মহলে জল্পনা আমেরিকার সঙ্গে সম্পর্ক মেরামতির দিকে চিন। মালদ্বীপের পক্ষ থেকেও ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার যে আবেদন ভারতের কাছে এসেছে তাতেও চিনের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের চিন-নীতিতে সহযোগিতা করার বার্তা যায় শ্রীলঙ্কার কাছে। নভেম্বরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের (Ranil Wickremesinghe) সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে ভারতের পক্ষ থেকে চিনের গুপ্তচর জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করা হয়েছিল।

শ্রীলঙ্কার বন্দর এবং বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র (Exclusive Economic Zone) এলাকায় চিন ‘গবেষণা’র জন্য জাহাজ পাঠিয়ে থাকে। কূটনীতিকদের অনুমান, এই গবেষণা জাহাজগুলি আসলে চিনের গুপ্তচর (spy) জাহাজ। প্রযুক্তির ব্যবহার করে দেশের সামরিক তথ্য হাতাতে কাজে লাগানো হয় এই জাহাজগুলিকে। এরকমই একটি জাহাজ জানুয়ারিতে কলম্বো বন্দরে পাঠানোর কথা ছিল। শ্রীলঙ্কার পক্ষ থেকে সেই জাহাজের নোঙর করার অনুমতি বাতিল করা হয়েছে।

চিনের জাহাজের ওপর নতুন এই নিষেধাজ্ঞা নতুন বছরের প্রথমদিন থেকেই লাগু করেছে শ্রীলঙ্কা। গোটা ২০২৪ সাল জুড়ে এই নিষেধাজ্ঞা থাকবে বলেই কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে। কার্যত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যখন চিনের সহযোগী হিসাবে ভারতের ওপর চোখ রাঙাচ্ছে, সেখানে শ্রীলঙ্কার সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক (diplomatic) জয়।

Related articles

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...