Wednesday, June 17, 2026

“রাহুলকে নিয়ে এত মাতামাতির কী আছে?” শীর্ষ কংগ্রেস নেতার মন্তব্যে শোরগোল

Date:

Share post:

“রাহুল গান্ধী কে? তাঁকে নিয়ে এত মাতামাতি করার কী আছে?” এই মন্তব্য কোনও বিজেপি নেতার নয়, কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ সিংয়ের। পরিচয়ের দিক থেকে তিনি আবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ভাই। সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ নির্বাচনে লজ্জার হার হয়েছে কংগ্রেসের। এরপরই ভোপালে এক সাংবাদিক বৈঠকে লক্ষ্মণ সিংয়ের এমন মন্তব্যে শুরু হল শোরগোল।

গত শনিবার গুনা সিটির কংগ্রেসের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্মণ। সেখানেই সাংবাদিকরা জানতে চান, রাহুল গান্ধীকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না। অথচ কংগ্রেস এর বিরুদ্ধে কোনও আন্দোলন করছে না। জবাবে ওই নেতা বলেন, “রাহুল গান্ধী কে, যে তাঁকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না বলে দল প্রতিবাদে আন্দোলনে নামবে! রাহুল গান্ধী শুধু একজন সাংসদ। দলের সভাপতিও নন। একজন কর্মীমাত্র। তাছাড়া আর কিছুই নন।” এরপরই সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের কিংবা আমাদের, কারওরই ওঁকে এতটা গুরুত্ব দেওয়া উচিত হয়। কংগ্রেসের বাকি সাংসদদের মতোই তিনিও আরেকজন। একজন জন্ম পরিচয়েই বড় নেতা হয়ে যায় না। তার কাজের মধ্যে দিয়ে হয়। আর আমি রাহুল গান্ধীকে বড় নেতা বলে মানতে পারছি না। খুব সাধারণ একজন সাংসদ। আপনারা ওঁকে কতটা গুরুত্ব দেবেন, তাতে কিছু আসে যায় না।” বলার অপেক্ষা রাখে না লক্ষ্মণের মন্তব্যে কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...