Saturday, June 20, 2026

নেহরুর চিন নীতির সমালোচনায় জয়শংকর, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে ‘বাস্তববোধহীন’ বলে কটাক্ষ

Date:

Share post:

চিন ইস্যুতে ফের একবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমালোচনায় সরব হলেন বিদেশ মন্ত্রী জয়শংকর। নেহরুকে বাস্তববোধহীন বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর মন্তব্য, চিন নিয়ে অবাস্তব রোমান্টিকতা ছিল নেহেরুর। বাস্তবটা কখনো বোঝেননি তিনি।

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নেহেরু প্রসঙ্গে দেশের বিদেশ মন্ত্রী বলেন, “গত ৭৫ বছরের ভারত-চিন সম্পর্কে একাধিক অধ্যায় আছে। একটা অধ্যায় বাস্তববোধ সম্পন্ন। আরেকটা অধ্যায় রোম্যান্টিসিজমে ভরা, বাস্তববোধহীন। এই রোম্যান্টিসিজম এবং বাস্তব বোধহীনতা শুরু হয়েছিল স্বাধীনতার পর প্রথম দিন থেকেই। চিনকে কীভাবে সামলাতে হবে সেটা নিয়ে নেহরু এবং প্যাটেলের মধ্যে বিস্তর মতবিরোধ ছিল। নেহরুর চিন নীতির তীব্র বিরোধী ছিলেন সর্দার প্যাটেল (Sardar Patel)। আজ মোদি সরকার অনেকটা বাস্তবোচিত পদক্ষেপ করছে। যেটা শুরু করতে চেয়েছিলেন সর্দার প্যাটেল।”

জয়শংকর আরও বলেন, নেহরুর চিনের প্রতি যে অহেতুক দুর্বলতা ছিল তা বারবার প্রকাশ পেয়েছে এবং এটা ভারতের চরম ক্ষতি করেছে। নেহরুর ‘চায়না ফার্স্ট’ নীতির জন্যই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চলে গিয়েছে চিনের হাতে। এছাড়াও তাঁর বক্তব্য, “আজকের দিনে দাঁড়িয়ে অতীতে তাকালে সত্যিই বুঝতে পারি না পঞ্চশীল নীতির প্রয়োজনীয়তা কী ছিল?” একইসঙ্গে মোদি সরকারের প্রশংসা করে জয়শঙ্কর বলেন, বর্তমান সরকার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। আমরা যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি সেটা পারস্পারিক। যদি পারস্পারিক সহযোগিতা না তৈরি হয়, ভারত-চিন সম্পর্ক এগোবে না। আমাদের সমস্যা হল ২০২০ সালে গালওয়ানে (Galwan) সব নীতি ভেঙে দেওয়া হয়েছে। তাই আগামী দিনে দুদেশের সম্পর্ক অনেকটা নির্ভর করছে চিনের উপর।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...