Monday, April 6, 2026

রাজ্য সরকারকে কা.লিমালিপ্ত করতে শুভেন্দুর হাত ধরেছে কামদুনির ‘প্রতিবাদী’ মৌসুমী কয়াল

Date:

Share post:

কামদুনির ‘প্রতিবাদীরা’ আসলে মুখোশের আড়ালে রাজনৈতিক মদতপুষ্ট, তা ফের প্রমাণিত হল। প্রতিবাদীদের অন্যতম মুখ মৌসুমী কয়ালার মন্তব্য থেকে স্পষ্ট, ভিতর ভিতর তাঁরা যোগাযোগ রাখেন বিজেপি নেতাদের সঙ্গে। দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ মৌসুমী।

বিষয়টি ঠিক কী? রাজ্য সরকারের পাশাপাশি, কামদুনির নির্যাতিতার ভাই শীর্ষ আদালতে পৃথক এসএলপি জমা করেছিলেনন। ৮ অভিযুক্তের পাশাপাশি রাজ্য সরকারেরও উল্লেখ ছিল তাতে। মঙ্গলবার সেই মামলার প্রথম শুনানি ছিল। মামলায় সঙ্গে জড়িত সকলকে নোটিশ দিয়েছে আদালত, নোটিশ দেওয়া হয়েছে রাজ্যকেও। এরপরই শুভেন্দু বন্দনা মৌসুমীর মুখে।

এদিন সুপ্রিম শুনানির পর মৌসুমী সংবাদমাধ্যমকে বলেন, “রাজ্য সরকারের এসএলপি’র সঙ্গে আমাদের এসএলপি ট্যাগ করা হয়েছে। আমরা খুবই খুশি। আশাকরি বিচার পাব। ১০ বছরের লড়াই। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এতদূর আসতে সাহায্য করেছেন। আমাদের অ্যাডভোকেট দেওয়ার পিছনে ওনার একমাত্র হাত। ব্যক্তিগত ভাবে ওনাকে ধন্যবাদ জানাই।”

কামদুনি কাণ্ডে প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, তা নিয়ে সচেষ্ট রাজ্য সরকারও। কিন্তু প্রতিবাদের নামে সব ঘটনায় রাজনীতির রং লাগিয়ে দেওয়া মৌসুমী কয়ালদের মুখ আর মুখোশের ছবিটি সামনে চলে এলো। কামদুনি কাণ্ডে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মৌসুমীরা। এদিন মৌসুমীর কথাতেই তা স্পষ্ট। কামদুনি নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে এখন শুভেন্দুর তুরুপের তাস যে মৌসুমী কয়াল, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন –ভোটের আগে কেরোসিনের দাম কমানোর ‘গিমিক’ কেন্দ্র সরকারের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...