Monday, April 6, 2026

সবুজ-মেরুনের দায়িত্ব ছাড়লেন কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের একের পর এক পরাজয় সবুজ-মেরুন সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলেছিল। গত কয়েকদিন ধরে ‘গো ব্যাক ফেরান্দো’ স্লোগানে ভরে উঠেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ। অবশেষে তিনি নিজেই পদত্যাগ করলেন।চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খারাপ করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, মাঝখানেই হয় ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে দলের লজ্জার ভাঁড়ার একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে হারের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করলেন দলের হেড কোচ জুয়ান ফেরান্দো।তার অনুপস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন আন্তোনিও লোপেজ হাবাস।

মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান সুপার লিগ জয়, ডুরান্ড কাপ জয় এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য জুয়ান তোমাকে ধন্যবাদ জানাই।’ যদিও এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। অন্যদিকে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তর জলঘোলা। আচমকা তিনি কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপাতত আইএসএল পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে মেরিনার্সরা। কেরালা ব্লাস্টার্সের থেকে তারা ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে। তবে বাগানের হাতে আরও দুটো ম্যাচ বাকি রয়েছে।ফেরান্দোর কোচিংয়ে মরশুমের শুরুটা বেশ ভালই করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, গত নভেম্বর মাস থেকেই বাগানের খারাপ সময় শুরু হয়ে যায়। প্রথমে এএফসি কাপের গ্রুপ পর্যায়েই লজ্জার হার। তারপর তো চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...