Monday, April 6, 2026

বাড়ি থেকে চিকিৎসা করাতে চান পার্থ, সায় নেই আদালতের

Date:

Share post:

আগেও বহুবার নানান কারণ, মূলত অসুস্থতার জন্য যে কোনও শর্তে আদালতে জামিন চেয়েছিলেন নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।কিন্তু জামিুন মেলেনি। বুধবারও তার ব্যতিক্রম হল না।এদিনও যে কোনও শর্তের বিনিময়ে যাতে জামিন মঞ্জুর করা হয়, সেই আর্জি রাখা হয় আদালতের কাছে। এবার আইনজীবী মারফত একেবারে নতুন আবদার করে বসেন পার্থ। জেলবন্দি দশায় তাঁর ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না বলেই আদালতে জানান পার্থর আইনজীবী। তাই এবার বাড়ি বসেই চিকিৎসা করাতে চান পার্থ চট্টোপাধ্যায়।

গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। তার আইনজীবী আদালতে জানান, গ্রেফতারির আগে থেকেই কিডনির সমস্যা থেকে শুরু করে একাধিক জটিল রোগে আক্রান্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড যে নিয়মিত তাঁর রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছিল, সেকথাও জানানো হয় আদালতে। কিন্তু পার্থর আইনজীবীর দাবি করেন, গত ৯ মাসে তা হয়ে ওঠেনি। পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায়, শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে বলে জানান তিনি।পার্থর আইনজীবীর দাবি, যে কোনও শর্তে যদি জামিন মঞ্জুর করা হয়, তাহলে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারেন।যদিও সিবিআই-এর আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন।

সিবিআই-এর তরফে দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় এই মামলার অন্যতম কিংপিন বলে তাঁরা মনে করছেন। আরও নতুন নতুন তথ্য তাঁদের কাছে উঠে এসেছে বলে দাবি সিবিআইয়ের।এরপরই পার্থর জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...