Monday, June 8, 2026

রামমন্দির উদ্বোধন: আমন্ত্রণ পাওয়ার যোগ্য নন রাহুল-প্রিয়াঙ্কা, জানালো ট্রাস্ট

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এই অনুষ্ঠানে সারা দেশের ভিভিআইপিদের আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের থেকে সোনিয়া গান্ধী ছাড়া আরও ৩ জনকে আমন্ত্রণ জানানো হলেও এই দুইজন বাদ পড়ায় শুরু হয়েছে গুঞ্জন। কেন দুজনকে আমন্ত্রণ জানানো হয়নি এবিষয়ে এবার মুখ খুলল রামমন্দির ট্রাস্ট।

রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কংগ্রেসের তরফে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা হলেন, সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে কংগ্রেসের প্রথম সারির দুই মুখ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে ট্রাস্টের বক্তব্য, যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল-প্রিয়াঙ্কা। ট্রাস্ট সূত্রের খবর, রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে শুধুমাত্র স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দলের সভাপতি এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের। এর বাইরে যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তাঁরা আমন্ত্রণ পাচ্ছেন।

আর সেই শর্ত অনুযায়ী আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি খাড়গে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হিসাবে। অধীর চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসাবে। রাহুল (Rahul Gandhi) বা প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) এই শর্ত অনুযায়ী যোগ্য নন। ট্রাস্টের অন্যতম নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলোক কুমার স্পষ্ট বলছেন, যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ছিলেন, তাঁরা এটুকু সুবিধা পেতে পারেন।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...