Saturday, April 4, 2026

জগিংয়ের ড্রেসেই মন্ডপে হাজির ইরার বর! প্রাক্তনদের সঙ্গে সাবেকি সাজে আমির

Date:

Share post:

আমির কন্যার বিয়েতে একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল বলিউড। বুধবার আইনি দিয়ে সম্পন্ন হল ইরা খান (Ira Khan) ও ফিটনেস ট্রেনার নূপুর শিখরের(Nupur Sikhar)। তবে পাত্রী নয় অনুষ্ঠানে চমক দিয়ে নজর কাড়লেন নূপুর। সাবেকি সাজের আর চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে বিবাহ মন্ডপে নয়া লুকে হাজির পাত্র। জগিংয়ের পোশাক পরেই রেজিস্ট্রি বিয়ে সারলেন নূপুর। আমির ও রীনার উপস্থিতিতে তাঁদের মেয়েকে জীবনসঙ্গী রূপে স্বীকৃতি দিলেন তিনি। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল প্রি ওয়েডিং অনুষ্ঠান। বুধবার আত্মীয়দের উপস্থিতিতে জাঁকজমক বিয়ে সম্পন্ন হল।

বরপক্ষের হয়ে বিয়েতে হাজির হন অভিনেত্রী মিথিলা পালেকর। নুপূর প্রায় ৮ কিলোমিটার জগিং করে বিয়ে করতে আসেন। সঙ্গে একই পোশাকে তার বেশ কয়েকজন বন্ধুকেও দেখা যায়। পাঞ্জাবি স্টাইলে নাচতে নাচতে বারমুন্ডা আর গেঞ্জি পরে বিয়ের আসরে পৌঁছে যান বর। বুধবার মুম্বইয়ের বান্দ্রার এক সাততারা হোটেলে চার হাত এক হয়। ইরা লেহেঙ্গা পরেছিলেন, ম্যাচিং করে পরে অবশ্য পাঞ্জাবি পরে নেন নুপূর । মেয়ের বিয়েতে একেবারে সাবেকি সাজে দেখা গেল আমিরকে, পরনে ছিল সাদা শেরওয়ানি ও সঙ্গে গোলাপি পাগড়ি। আমিরের পাশেই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী ও ইরার মা রীনা। দুজনেই সারাক্ষণ একসঙ্গেই ছিলেন। আইনি বিয়ের মুহূর্তে ক্যামেরাবন্দি করলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ইরার বিয়েতে বলিউডের হাইপ্রোফাইল অতিথিরা উপস্থিত হন যার মধ্যে অন্যতম ছিলেন নীতা আম্বানি।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...