Saturday, April 4, 2026

সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির, ইএসআই হাসপাতালেই রাত্রিবাসের সম্ভাবনা

Date:

Share post:

নিয়োগ কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, এদিন রাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রথমে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও। তবে শুধু সাউন্ড-প্রুফ নয়, ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে। ভয়েস স্য়াম্পেল সংগ্রহ করার পর এবার তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। বুধবার রাতেই কড়া নিরাপত্তা প্রহরায় তাঁকে নিয়ে জোকার (Joka) ইএসআই হাসপাতালে (ESI Hospital) পৌঁছয় ইডি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অনুমতি সাপেক্ষে বুধবারই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সন্ধেয় এসএসকেএমে (SSKM) পৌঁছন ইডির কর্তারা। নিয়ে আসা হয় অত্যাধুনিক ৫জি অ্যাম্বুলেন্স। এরপর বুধবার রাত সওয়া নটা নাগাদ ইডির কর্তারা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান তাঁকে।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রের প্রথমে মেডিক্যাল টেস্ট হয়। আর তারপরই কণ্ঠস্বরের নমুনা দিতে সুজয়কৃষ্ণ সক্ষম বলে দাবি ইএসআই হাসপাতালের চিকিৎসকদের। তবে রাত বাড়ার কারণে কণ্ঠস্বর পরীক্ষার পর সুজয়কৃষ্ণকে এসএসকেএমে নিয়ে যাওয়ার পরিবর্তে ইএসআই হাসপাতালেই রাখা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গত ৩০ মে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। অভিযোগ, গ্রেফতারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রর কন্ঠস্বরের নমুনা নিতে কেন দেরি হচ্ছে তা নিয়ে মঙ্গলবার উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার তিনি তাঁর এজলাসে ইডির জয়েন্ট ডিরেক্টরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, গলার স্বরের নমুনা কীভাবে সংগ্রহ করতে হয় তা আদালতে এসে জানাতে হবে কোনও চিকিৎসককে। এ ব্যাপারে জোকার ইএসআই হাসপাতালকে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গড়তে হবে। এদিন সেই দলের প্রধানকে সাড়ে ৩টেয় এজলাসে এসে নমুনা সংগ্রহের পদ্ধতি জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার বিকেল ৫টা নাগাদ বিচারপতি সিনহার রুদ্ধদ্বার এজলাসে সেই শুনানি শেষ হয়। তারপরই এসএসকেএম হাসপাতালে পৌঁছয় ইডির তদন্তকারী দল।

 

 

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...