Monday, March 16, 2026

নির্বাচনের আগেই দু.র্ঘটনা! বেনাপোল এক্সপ্রেসে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড, লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

আগামী রবিবার বাংলাদেশে নির্বাচনে (Bangladesh Election)। তার আগেই ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। শুক্রবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে (Benapole Express) আচমকাই আহুন লেগে যায়। শুক্রবার রাতে ঢাকার গোলাপবাগ এলাকায় ওই ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লেগে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি এদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিনের ট্রেনে অনেক ভারতীয় যাত্রী ছিলেন বলেও জানা গিয়েছে।

রেল ও বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ৯ টা নাগাদ ওই ট্রেনে আগুন লাগে। দুর্ঘটনার জেরে বেনাপোল-ঢাকা ওই ইন্টারসিটি ট্রেনের ১১ টি কোচের মধ্যে ৫ টি কামরা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এদিকে আগুন লাগার পরেই জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। যাত্রীদের ট্রেন থেকে বের করে আনাই এখন প্রধান লক্ষ্য। তবে এটা নিছকই কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। এদিন প্রায় একঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

রেল সূত্রে খবর, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। দুপুর ১টা নাগাদ বেনাপোল ছাড়ে অত্যাধুনিক এই ট্রেনটি। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে। তবে এই প্রথম নয়, এর আগে গত ১৯ ডিসেম্বর ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগায় দুষ্কৃতীরা। আগুনে ওই ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। তাতে এক মহিলা, শিশু সহ চারজনের দেহ উদ্ধার হয়।

 

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...