Monday, April 6, 2026

মাত্র দেড়দিনে শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, কোন রহস্যে বাজিমাত, ফাঁস করলেন রাহুল

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পায় ভারতীয় দল। মাত্র দেড় দিনেই শেষ হওয়ে যায় ম্যাচ। কীভাবে এল সাফল্য ? ম্যাচ শেষে সেই খোলাসা করলেন ভারতের উইকেটরক্ষ্যক ব্যাটার কেএল রাহুল। জানালেন, দলের পরিকল্পনায় কিছু বদল করা হওয়।

এই নিয়ে রাহুল বলেন, আমাদের পরিকল্পনায় কিছু বদল করা হয়। আগের টেস্টে আমরা তৈরি হয়ে নামিনি এমনটা নয়, কিন্তু কিছু কিছু টেস্টে এমন হয়। হঠাৎ করেই বিপক্ষ তোমাকে ম্যাচ থেকে বার করে দিল। আমরা ভাবিনি এমন হবে। শেষ কয়েক বছর ধরে আমরা হারলেও লড়াই করেছি। দেশের বাইরে সিরিজ জিতেছি। তাই এমন হবে বুঝিনি। তবে ওই হার আমাদের প্রত্যেককে নাড়িয়ে দেয়। টেস্ট ক্রিকেট আমরা উপভোগ করি। দেশের হয়ে টেস্ট খেলার জন্য আমরা মুখিয়ে থাকি। আমরা জানি দেশের হয়ে টেস্ট জেতার গুরুত্ব কতটা।”

এরপরই জয় নিয়ে রাহুল বলেন, “প্রথমবার কেপটাউনে জিতে দারুণ লাগছে। এখানে তৃতীয়বার টেস্ট খেলতে এসেছি আমি। এর আগে যতবার এসেছি, ততবার হেরেছি। ম্যাচে ভাল জায়গায় থেকেও হেরেছি অনেক সময়। এই জয়টা তাই খুব স্পেশাল। তবে এই ম্যাচটা শুরু হতেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে এই তো একটু আগে টস হল।”

আরও পড়ুন-Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...