Tuesday, June 16, 2026

Uttarpradesh: রুদ্ধশ্বাস এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার বিনোদ!

Date:

Share post:

লখনউ এবং গোরক্ষপুর জুড়ে অপরাধ জগতের সাম্রাজ্য গড়েছিলেন গ্যাংস্টার বিনোদ উপাধ্যায় (Vinod Upadhyay)। অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের ( Uttarpradesh Police) এনকাউন্টারে শেষ হল দুষ্কৃতীর দৌরাত্ম্য। খুন, অপহরণ, তোলাবাজি, ডাকাতি-সহ বহু মামলা ছিল এই অপরাধীর বিরুদ্ধে। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্বস্তি ফিরলো এলাকাবাসীর মনে।

বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের কাছে খবর আসে যে গ্যাংস্টার বিনোদ সুলতানপুরের কোনও এক জায়গায় আশ্রয় নিয়েছেন। সময় নষ্ট না করে এসটিএফের প্রধান দফতর থেকে ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার সিং-এর নেতৃত্বে একটি দল সুলতানপুরের দেহাত কোতওয়ালি এলাকায় যায়। যে বাড়িতে বিনোদ আত্মগোপন করে ছিলেন, সেই বাড়ি দ্রুত ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার ভোর পর্যন্ত চলে দুপক্ষের গুলির লড়াই। শেষমেষ পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত বিনোদের।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...