Tuesday, June 23, 2026

আর মাত্র কয়েক ঘণ্টা, বিকেলেই সূর্যের পাড়ায় প্রবেশ করবে আদিত্য এল ওয়ান!

Date:

Share post:

চার মাসের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আজই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সৌরযান আদিত্য এল ওয়ান (Aditya-L1 Mission)। আজ বিকেলেই ল্যাগারাঞ্জ পয়েন্ট (L1)-এর চূড়ান্ত কক্ষপথে পৌঁছে যাবে মহাকাশযান। শেষ মুহূর্তের ব্যস্ততা ও টেনশন বিজ্ঞানীদের মনে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর Aditya-L1 সৌরযানকে চূড়ান্ত কক্ষপথে পৌঁছে দিতে আজই শেষ ধাক্কা দেওয়া হবে ISRO-র তরফে। ISRO-র প্রধান এস সোমনাথ জানিয়েছেন, আজ বিকেল ৪টে নাগাদ L1 পয়েন্টে পৌঁছবে Aditya-L1, সেখানেই ভারতীয় সৌরযানটিকে স্থাপন করার প্রক্রিয়া চলছে। হিসেব মতো ওই অবস্থান থেকে সরাসরি সূর্যের উপর নজরদারি চালাতে পারবে আদিত্য। উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর উৎক্ষেপণ হয় ভারতের প্রথম সৌরযান Aditya-L1-এর। এটাই ভারতের প্রথম সূর্য মিশন। প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে বানানো এই মহাকাশযানের ওজন প্রায় ১৫০০ কেজি। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকির্ষণের ফলে মাঝে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকে বলে ল্যাগরাঞ্জ পয়েন্ট। মহাকাশযানের পার্কিং স্পটে আদিত্য এল ওয়ান-এর অবস্থান স্থাপন করানোর ক্ষেত্রে কোনও বাধা আসবে না বলেই আশাবাদী ইসরো কর্তা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...