Tuesday, June 23, 2026

আজ জেলাশাসকদের নিয়ে বৈঠকের ডাক মুখ্য সচিবের!

Date:

Share post:

সন্দেশখালির ঘটনাকে (Sandeshkhali Incident) ঘিরে যেভাবে উত্তেজনার পারদ চড়ছে সেই পরিস্থিতির দিকে নজর রেখে আজই জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের নতুন মুখ্যসচিব বিপি গোপালিকা। আজ দুপুর ৩টেয় জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদেরও সেই বৈঠকে অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বিষয়ে আলোচনার পাশাপাশি সন্দেশখালি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সারাদিন ধরে সংবাদের শিরোনামে ছিল সন্দেশখালি। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিরোধীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্যের শাসক দলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘটনাটি দুর্ভাগ্যজনক হলেও এর পেছনে প্ররোচনামূলক উদ্দেশ্য কাজ করেছে। প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের বেছে বেছে শাসক দলের নেতাদের টার্গেট করাকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত প্রশাসনিক মহলের।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...