Tuesday, March 24, 2026

IIM-এর পাঠ্যসূচিতে জায়গা পেল চাইনিজ রেস্টুরেন্ট!

Date:

Share post:

চাইনিজ খাবার (chinese food) প্রিয় মানুষের পছন্দের তালিকায় অন্যতম নাম চাউম্যান (Chowman)রেস্টুরেন্ট।এই রেস্তোঁরার মুকুটে যুক্ত হল নয়া পালক। এবার থেকে আইআইএম-এর ছাত্র-ছাত্রীরা চাউম্যানের ইতিহাস পড়বেন তাঁদের পাঠ্যসূচিতে। শুক্রবার এমন কথাই জানান চাউম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী(Debaditya Choudhury)। কীভাবে কলকাতা ও শহরের বাইরে এই রেস্তোরাঁ নিজেদের বিস্তার করল এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ‘চাউম্যান’ (Chowman) ঠিক কোন কোন দিককে গুরুত্ব দেয় সেই সবকিছুই IIM সিলেবাসের অন্তর্ভুক্ত হল।

বর্তমান প্রজন্ম যেভাবে ফাস্ট ফুডের দিকে আগ্রহ প্রকাশ করছে তাতে চাইনিজ খাবারের জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো। এই বিষয়টাকে মাথায় রেখে চাউম্যান নিজেদের সেরা প্রিপারেশন সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। এই রেস্টুরেন্টের কর্মপদ্ধতি এবং স্ট্র্যাটেজিক গ্রোথ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেই মনে করেন প্রফেসর সরভানা জয়কুমার। শহরের অলিগলিতে চাউমিনের দোকানের ছড়াছড়ি কিন্তু আমজনতাকে চিনা চাউমিন (Noodles ) ফাইন ডাইনিং-এ বসিয়ে খাওয়ানোর স্বপ্ন সত্যি করেছেন দেবাদিত্য। ক্যারিয়ার শুরু করেছিলেন সঙ্গীতশিল্পী হিসেবে। লক্ষ্মীছাড়া ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এখানে ওখানে অনুষ্ঠানের মাঝেই বিভিন্ন জায়গায় খাবার চেখে দেখতেন। ছোট্ট হলেও নিজের একটা রেস্টুরেন্ট খোলার স্বপ্ন থাকলেও পকেটে জোর না থাকায় দেবাদিত্য সুযোগের অপেক্ষায় ছিলেন। রেস্তোঁরার সরঞ্জাম কোথা থেকে আসবে কিংবা অন্দরমহলের সাজসজ্জা কী রকম হবে তা আগে থেকেই ভেবে রেখেছিলেন। এমনকি মেনুও ঠিক করা ছিল। এরপর গল্ফ ক্লাব রোডের একটা ফাঁকা জায়গায় রেস্টুরেন্ট খোলার সাহস দেখিয়েছিলেন। আর পিছনে তাকাতে হয়নি চাউম্যানকে। সেই কাহিনী এবার পড়বেন আইআইএমের পড়ুয়ারা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...