Saturday, April 4, 2026

ফটো সেশন করছেন কিন্তু মণিপুর যাচ্ছেন না প্রধানমন্ত্রী: মোদিকে তোপ খাড়গের

Date:

Share post:

হিংসাদীর্ণ মণিপুরে যাওয়ার সময় নেই প্রধানমন্ত্রী নরেদ্র মোদির, অথচ ফটো সেশন করার সময় রয়েছে তাঁর। মণিপুরের প্রতি প্রধানমন্ত্রীর এহেন উদাসীনতা তুলে ধরে সাংবাদিক বৈঠকে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ফটো সেশনের জন্য সময় আছে কিন্তু মণিপুরে যাওয়ার সময় নেই।”

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে সমুদ্রের বিচে হাঁটার পাশাপাশি সমুদ্রে স্নরকেলিং করতে প্রচুর ছবি শেয়ার করেছেন। এই ইস্যুতেই সংবাদমাধ্যমের সামনে সরব হন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মণিপুরে। কিন্তু মোদি সমুদ্র সৈকতে যাচ্ছেন, ফটো সেশনে সাঁতার কাটছেন, মন্দির নির্মাণের জায়গায় গিয়ে ছবি তুলছেন, কেরালা, মুম্বই যাচ্ছেন। তিনি সর্বত্র যান, আপনি সর্বত্র তার ছবি দেখতে পাবেন…যেমন ঘুম থেকে ওঠার পর প্রথম জিনিস ঈশ্বরের ‘দর্শন’। কিন্তু এই মহামানব কেন মণিপুরে গেলেন না?” এর পাশাপাশি খাড়গে নতুন শ্রম আইন এবং ফৌজদারি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর আক্রমণ শানান। বলেন, মোদি সরকার যা করছে তা “স্বৈরাচারের লক্ষণ”।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...