Monday, May 18, 2026

বাগানের অনুশিলনে আনোয়ার

Date:

Share post:

মঙ্গলবার ৯ জানুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে দুই প্রধানের প্রথম ম্যাচ টুর্নামেন্টে। দুপুরে লাল-হলুদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। অন্যদিকে, সন্ধ্যায় মোহনবাগান খেলবে আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে।কলিঙ্গ সুপার কাপে অংশ নিতে রবিবার বিকেলে ভুবনেশ্বর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ময়দানের অপর প্রধান মোহনবাগান সোমবার সকালে শহরে অনুশীলন করে ভুবনেশ্বর রওনা হবে। দু’টি দলই রয়েছে গ্রুপ ‘এ’-তে।
শনিবার বিমান বিভ্রাটের কারণে ঠিক সময়ে কলকাতায় পৌঁছে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে পারেননি কোচ কার্লেস কুয়াদ্রাত-সহ তিন বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো, পারদো ও জেভিয়ার সিভেরিও। রবিবার সকালে তাঁরা দলের সঙ্গে যোগ দেন। অনুশীলনেও ছিলেন। গোটা দল একসঙ্গেই ভুবনেশ্বর রওনা হয়। সূত্রের খবর, লা লিগায় খেলা নতুন এক বিদেশি স্ট্রাইকার কাম উইঙ্গারকে সই করানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। ছেড়ে দেওয়া হচ্ছে সিভেরিওকে। সুপার কাপে তাঁকে রেজিস্ট্রেশন করানো না হলেও দলের সঙ্গে গিয়েছেন।

মোহনবাগান ভুবনেশ্বর রওনা হওয়ার আগের দিন রবিবারও চুটিয়ে প্রস্তুতি সারে নিজেদের মাঠে। অবশেষে এদিন দলের সঙ্গে যোগ দেন আনোয়ার আলি। মোহনবাগান মাঠে এসে রিহ্যাব করেন। ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে আনোয়ারের। এশিয়ান কাপের জন্য জাতীয় দলে রয়েছেন মোহনবাগানের সাতজন ফুটবলার। লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপাদের অনুপস্থিতিতে ছয় বিদেশির উপর বড় ভরসা রাখছে দল। কারণ, সুপার কাপে একসঙ্গে ছয় বিদেশি খেলানো যাবে। দলে ভারতীয়দের মধ্যে সিনিয়র বলতে আশিস রাই ও কিয়ান নাসিরি। তাই রিজার্ভ টিমের বেশ কয়েকজনকে সুপার কাপের স্কোয়াডে রাখা হচ্ছে। নতুন হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা বলেই সোমবার চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। প্রথম ম্যাচে তিনিই বসবেন মোহনবাগানের ডাগ আউটে।

আরও পড়ুন-ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে রোহিত-বিরাট

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...