Monday, April 6, 2026

DYFI-এর ব্রিগেড সমাবেশে বুদ্ধদেবের বার্তায় রবীন্দ্রগান, পাঠ করলেন মীনাক্ষি

Date:

Share post:

ভোকাল টনিকের আশায় ব্রিগেড সমাবেশের আগের রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা DYFI-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) কাছে ছুটে গিয়েছিলেন বর্তমান রাজ্য সম্পাদক। রবিবার, ইনসাফ সমাবেশের মঞ্চ থেকে বুদ্ধদেবের বার্তা পড়ে শোনালেন মীনাক্ষি মুখোপাধ্যায় (Meenakshi Mukharjee)। রবীন্দ্র-প্রেমী সাহিত্যিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তায় রবীন্দ্রসঙ্গীত।

গত বেশ কয়েকটি ব্রিগেডেই যেতে পারেননি শয্যাশায়ী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhattacharya)। শেষ যে বার গিয়েছিলেন, নাকে অক্সিজেনের নল লাগিয়ে বসেছিলেন গাড়িতেই। কিন্তু গতবছর অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপাতত বাড়িতে শয্যাশায়ী। মীনাক্ষিরা জানতেন, সমাবেশকে সফল করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘ভোকাল টনিকে’র প্রয়োজন পড়বে। এদিনর সমাবেশের শেষে সেই বার্তা পাঠ করেন DYFI-এর রাজ্য সম্পাদক। দুলাইনের বার্তায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’-র গান উদ্ধৃত করে বুদ্ধদেব লেখেন, “যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত, এটাই ডিওয়াইএফআই”


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...