Friday, June 26, 2026

শান্তি বি.ঘ্নিত হওয়ার আ.শঙ্কা! অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের

Date:

Share post:

শাহজাহান শেখ (Sahjahan Seikh) নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের (Post) জের। এবার বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মালব্যর পোস্টের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে, সেই অভিযোগে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা।

ইতিমধ্যেই সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে আচমকাই রবিবার সকালে অমিত মালব্য নিজের মর্জিমতো টুইট করেন, শাহজাহান শেখকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবরকম ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অভ্যস্ত। আগেও তিনি কিছু নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অনুব্রত মন্ডল এবং মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি দিয়ে অমিত মালব্য লিখেছেন, বগটুই কাণ্ডের সময়ে অনুব্রত মন্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই অনুব্রত এখন জেলে। এই পোস্টের ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা থানায় অভিযোগ জানান। মন্ত্রী চন্দ্রিমা বলেন, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার ওই মন্তব্যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেকারণেই অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করা বাঞ্ছনীয়। পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেও জানিয়েছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যে ধরনের টুইট করেছেন অমিত মালব্য তার কোনও ভিত্তি নেই। যা মনে আসছে তাই টুইট করছেন। এতে অশান্তি ছড়াতে পারে। এই কারণেই আমি অভিযোগ করেছি।

 

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...