Monday, March 16, 2026

ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে রোহিত-বিরাট

Date:

Share post:

ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ দলে ফিরলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ফের ভারতীয় দলের হয়ে টি-২০ খেলতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে। আর এতেই মনে করা হচ্ছে টি-২০ বিশ্বকাপে খেলবেন এই দুই তারকা। রবিবার সন্ধ্যায় আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে খেলা তিন তারকা চোটের জন্য আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব, চোট সারিয়ে এখনও ফেরত আসতে না পারায় আফগান সিরিজেও জায়গা হল না হার্দিক পান্ডিয়ার। দলে নেই ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কয়াডও। দুই ব্যাটারেরই চোট থাকায় তাঁদের বাদ দেওয়া হয়েছে। তবে সকলের নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ না খেললেও টেস্টে খেলেছিলেন দুই তারকাই। তবে তাঁরা ক্রিকেটের সবচেয়ে চোট ফরম্যাটে ফেরত আসেন কিনা সেটা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে দল ঘোষণা হতেই দেখা গেল দুই তারকা রয়েছেন দলে। আসলে বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। তাই এই দুই তারকাকে দলে নেওয়া হল বলেই মনে করা হচ্ছে। সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। কেপটাউন টেস্টে সুযোগ পেয়ে ভাল বল করেছিলেন বাংলার এই বোলার। এবার টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে ভাল কিছু করে দেখানোই এখন বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।

ভারত আফগানিস্তান সিরিজের সময়সূচি
প্রথম টি-২০: ১১ জানুয়ারী, মোহালি, সন্ধ্যা ৭ টা
দ্বিতীয় টি-২০: ১৪ জানুয়ারী, ইন্দোর, সন্ধ্যা ৭ টা
তৃতীয় টি-২০: ১৭ জানুয়ারী, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭ টা

এক নজরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং , আবেশ খান, মুকেশ কুমার।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থ শ্রেয়াস, দলে কতটা সুযোগ পাবেন তিনি? কী বললেন গাভাস্কর?

spot_img

Related articles

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...