Saturday, April 4, 2026

বাড়ছে কোভিড, দেশে একদিনে নতুন ৬০৫ টি সক্রিয় কেস!

Date:

Share post:

কোভিড ( Covid 19 ) নিয়ে আতঙ্ক বাড়ছে চিকিৎসকদের। দেশে এক দিনে নতুন ৬০৫ টি সক্রিয় কেস ধরা পড়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, গত ৫ ডিসেম্বর পর্যন্ত দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা লক্ষণীয় হারে কমে গিয়েছিল। কিন্তু এখন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে সংখ্যাটা আবার বেড়ে গিয়েছে।দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০২। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর সম্প্রতি কোভিডের নতুন উপপ্রজাতি জেএন.১ আক্রান্ত ২ জনের খোঁজ মিলেছে বাংলায়।

রাজধানী দিল্লিতে বেড়ে চলেছে COVID-19 এর উপ প্রজাতি JN.1-এর সংক্রমণ। নতুন করে ২৪ জনের মধ্যে এর হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে তিনজন রোগী দিল্লির বাইরে থেকে আসা। বাংলায় দুজন নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। ২৬ জন কোভিড আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীতে পাঠানো হয় । সেখান থেকেই এই রিপোর্ট মিলেছে। ২ জানুয়ারি আরও ৫০টি নমুনা জিনোম সিকোয়েন্সির জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে, এখনও রিপোর্ট আসেনি।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...