Monday, April 13, 2026

এশিয়ান গেমসে দুরন্ত পারফরম্যান্স! রাষ্ট্রপতির থেকে অর্জুন পুরস্কার পেলেন অনুশ, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৩ সালের এশিয়ান গেমসে অশ্বারোহনে সোনা জিতেছিল ভারতীয় দল। আর ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কলকাতার বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল (Anush Agarwalla)। ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্জুন পুরষ্কার পেলেন অনুশ। অর্জুন পুরষ্কার পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ রাষ্ট্রপতির কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কার পাওয়ার জন্য অনুশ আগরওয়ালাকে আন্তরিক অভিনন্দন! ১৯তম এশিয়ান গেমসে তাঁর অসাধারণ কৃতিত্ব বহু তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছে। অনুশ, বাংলার ক্রীড়া ঐতিহ্যকে আলোকিত করতে থাকুন!”

আরও পড়ুন- পরিবারের সদস্য-আইনজীবীদের কা.রাগারে ব.ন্দিদের সাথে সাক্ষাতের সংখ্যা বাড়ানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...