Saturday, June 20, 2026

এক সপ্তাহের ব্যবধানে ফের জোরালো ভূমিকম্প কেঁপে উঠল জাপান

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনের ধ্বংসাত্মক ক্ষত সারিয়ে ওঠার আগে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। রিখটার স্কেলে এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। অবশ্য আশার কথা এটাই যে, এই ভূমিকম্পে এখনো কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ জাপানের হোনশুর পশ্চিম উপকূলবর্তী অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। স্বাভাবিকভাবেই ভূমিকম্পের ছেড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে। উল্লেখ্য, ১ জানুয়ারিও জাপান ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৫। সেই ভূমিকম্পে জারি করা হয় সুনামি সর্তকতা। ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল প্রবল। সেদিনের ভূমিকম্পে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৫। ৭.৫ মাত্রার সেই ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকে কেঁপে উঠেছিল জাপান। আজকের এই ৬ মাত্রার ভূমিকম্পটি আফটার শক কি না তা এখনও জানা যায়নি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...