Saturday, June 20, 2026

স্বামীর থেকে দূরে রাখতেই ৪ বছরের সন্তানকে খুন মায়ের! সূচনা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

চার বছরের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ। তবে কেন নিজের একরত্তি ছেলেকে হত্যা করলেন মা? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলো খুনের পেছনে চাঞ্চল্যকর কারণ। দাবি করা হচ্ছে, ছেলের সঙ্গে বাবার (অভিযুক্তের প্রাক্তন স্বামী) মেলামেশা পছন্দ করতেন না সূচনা। ছেলের থেকে বাবাকে দূরে করতে পৃথিবী থেকেই একেবারে ছেলেকে সরিয়ে ফেলেছেন তিনি।

সন্তানকে খুনের পিছনের কারণ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে কেরলের ভেঙ্কট রমনের সঙ্গে বিয়ে হয় সূচনার। ২০১৯ সালে তাঁদের একটি পুত্রসন্তান হয়। কিন্তু এর এক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ২০২০ সালের বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দারস্ত হন সূচনা এবং ভেঙ্কট। বিচ্ছেদের সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত। তবে রবিবার করে বাবা-ছেলের দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত। আর সেইটাই পছন্দ করতেন না সূচনা। স্বামী তাঁর থেকে ছেলেকে কেড়ে নেবে, এই ভয়ই গ্রাস করতে শুরু করেছিল তাঁকে। ছেলেকে বাবার থেকে দূর করতেই তাকে খুন করলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার কর্ণধার।

উল্লেখ্য, ৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...