Saturday, June 20, 2026

প্লাস্টিকের বোতলে জল পান! জানেন কোন বিপদ ডেকে আনছেন শরীরে?

Date:

Share post:

আজকাল বেশিরভাগ মানুষই প্লাস্টিক বোতলে জল পান করেন। কিন্তু এই প্লাস্টিকের বোতলে জল খেলে কোন ভয়ানক ক্ষতি হতে পারে জানা আছে? সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, প্লাস্টিকের বোতলে রাশি রাশি প্লাস্টিক কণা জলের সঙ্গে মিশে থাকে। আর এই প্লাস্টিক কণা জল খাওয়ার সময় শরীরে প্রবেশ করে যার ফলে শরীরে টক্সিনের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়।

প্লাস্টিকের বোতলে থাকে একটি রাসায়নিক যার নাম বিফিনাইল। প্লাস্টিকের বোতলে জল খেলে এই বিফিনাইল আমাদের শরীরে গিয়ে সমস্যা তৈরি করে। ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস থেকে প্রকাশিত জার্নাল ‘দ্য প্রসিডিংস’-এর একটি প্রতিবেদনে ন্যানোপ্লাস্টিক নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম প্লাস্টিকের কণাকে বলা হয় ন্যানোপ্লাস্টিক। গবেষণা বলছে, ১ লিটার প্লাস্টিকের বোতলের জলে কম করেও ২ লাখ ৪০ হাজার প্লাস্টিকের কণা মিশে থাকে। খালি চোখে এদের দেখা যায় না। জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়।

গবেষকরা জানিয়েছেন, এই মাইক্রোপ্লাস্টিক আগে সামুদ্রিক প্রাণী ও জীবজন্তুদের শরীরের ভিতরে লক্ষ্য করা যেত। কিন্তু জীবিত মানুষের শরীরে এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। ফলে এই গবেষণা যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন গবেষকরা। তবে তাঁদের মতে জল পান করার জন্য প্লাস্টিক বোতলকে এড়িয়ে কাঁচের বোতলে জল পান করা অনেক ভাল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...