Tuesday, April 14, 2026

অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি ৫০০ ছাত্রীর

Date:

Share post:

বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা। বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি ঘনিষ্ঠ প্রফেসরের হাতেই যৌন নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ৫০০ জন ছাত্রী।

হরিয়ানার চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০০ জন ছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে চিঠি লিখে অভিযোগ করেছে, ওই প্রফেসরকে বরখাস্ত করা হোক এবং হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্য (রাজ্যপাল)কে সমস্ত বিষয় জানিয়েও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করছে ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার সিরসার চৌধুরী দেবী লাল বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সাথে অসভ্যতা করেছেন ওই অধ্যাপক। দীর্ঘদিন ধরে ছাত্রীদেরকে শ্লীলতাহানি করতেন তিনি। কেউ প্রতিবাদ করতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দিতেন তিনি। আবার অনেককে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া বা কলেজ থেকে বহিষ্কার করার ভয়ও দেখাতেন।

চিঠিতে পড়ুয়ারা অভিযোগ করেছে, যে ওই অধ্যাপক একজন “রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি”। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে চিঠি লিখলেন নির্যাতিতা ৫০০ ছাত্রী। জানা গিয়েছে, ওই প্রফেসর রাজ্যের শাসকশ্রেণীর ঘনিষ্ঠ ব্যক্তি।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...