Friday, April 3, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে নজির গড়লেন রোহিত, শূন্যরান করেও গড়লেন সেঞ্চুরির রেকর্ড

Date:

Share post:

গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পায় ভারতীয় দল। দল জয় পেলেও, রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। শূন্য রানে আউট হন তিনি। তবে রান না পেলেও নজির গড়েন রোহিত। বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে দেশের হয়ে ১০০টি টি-২০ ম্যাচ জিতলেন তিনি। এর আগে কোনও ক্রিকেটার দেশের হয়ে এতগুলি টি-২০ ম্যাচ জিততে পারেননি।

রোহিতের এই ১০০টি ম্যাচ জয়ের রেকর্ডের আশে পাশে কোন ক্রিকেটার নেই। এই নজিরের দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ৮৬টি ম্যাচ জিতেছেন। যদিও এখন আর পাকিস্তানের হয়ে তাঁকে খেলতে দেখা যায় না। তৃতীয় স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি জিতেছেন ৭৩টি ম্যাচ।

গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত। ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে ফিরেন রোহিত। তাঁর নেতৃত্বে শেষ ম্যাচ ভারত খেলেছিল ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে। সেই ম্যাচে ভারত হেরেছিল ১০ উইকেটে। ১৪ মাস পর ভারতের তরুণ দলকে নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেন রোহিত। রোহিত ভারতের হয়ে এখনো ভারতের হওয়ে ১৪৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম খেলেছিলেন ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে।

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...