Monday, April 6, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস শিবমের, কৃতিত্ব দিলেন ধোনিকে

Date:

Share post:

গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে শিবম দুবে। ৬০ রানে অপরাজিত তিনি। দলের হওয়ে এই রান করতে পেরে উচ্ছ্বসিত শিবম । জয়ের পর যাবতীয় কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। জানালেন, যা কিছু করেছেন তা ধোনির পরামর্শ পেয়েই।

ম্যাচের পর শিবম বলেন, “ব্যাট করতে নামার সময় যেভাবে ধোনি ম্যাচ শেষ করে আসত, সেটা থেকে পাওয়া শিক্ষাই কাজে লাগাতে চেয়েছিলাম। আমি নিয়মিত মাহি ভাইয়ের সঙ্গে কথা বলি। কীভাবে বিভিন্ন পরিস্থিতি সামলাতে হবে সেই পরামর্শ ওঁনার থেকেই পাই। দু’-তিনটে পরামর্শও দিয়েছেন আমাকে। আমি কেমন ব্যাট করি সেটাও জানিয়েছেন। যদি উনি আমার ব্যাটিং কেমন হচ্ছে সেটা বলে দেন তাহলে আরও ভাল খেলব।”

এরপর রোহিতের প্রশংসা করেন শিবম। তিনি রোহিতের মধ্যে দেখতে পেয়েছেন ধোনির ছায়া। এই নিয়ে শিবম বলেন, “দু’জনেই আমাকে উপরের দিকে ব্যাট করার সুযোগ দেয়। এখনও অনেক কাজ বাকি। আমি জানি দু’জনেই আমার পাশে রয়েছে এবং আমি ভাল খেলি সেটাই চায়। এতে আমি আরও উদ্দীপ্ত হই।”

আরও পড়ুন- শামির ভাইয়ের ৪ উইকেট, ৬০ রানে শেষ উত্তরপ্রদেশের প্রথম ইনিংস, দিনের শেষে বাংলার রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ৯৫

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...