Monday, April 6, 2026

আটকে যাওয়া জাহাজ বা মুমূর্ষু রোগী, গঙ্গাসাগরে অটুট পরিষেবা

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা উদ্বোধনের আগেই যাতায়াত নিয়ে বারবার বিভিন্ন ব্যবস্থার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব ও জলপথের প্রতিকূলতা থাকলেও রাজ্য সরকাররে পরিষেবা সব দিক থেকে প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শুক্রবার একাধিকবার সেই পরিষেবা পেয়েই ধন্যবাদ জানালেন পুণ্যার্থীরা।

মুড়িগঙ্গার (Muriganga) নাব্যতা গঙ্গাসাগর যাত্রার ক্ষেত্রে একটি বড় বাধা। কেন্দ্র সরকার ও তার বিভিন্ন সংস্থাকে বারবার বলেও এই সমস্যার সমাধান পাওয়া যায়নি। শুক্রবার মুড়িগঙ্গাতেই বিপাতে পুণ্যার্থীরা। কচুবেড়িয়া থেকে লট এইটের মাঝে ডুবে যাওয়া জাহাজের কারণে বিরাট চড়া পড়ার সমস্যা মেটাতে পারেনি কেন্দ্র সরকার। সেই চরে শুক্রবার আটকে গেল পুণ্যার্থী সহ দুটি ভেসেল। প্রায় দুঘণ্টা আটকে থাকে ভেসেলদুটি। তবে ভেসেল (vessel) আটকে থাকার খবর পেতেই তৎপর হয় প্রশাসন। দ্রুত খাবার ও পানীয় জল নিয়ে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী (disaster management team)। তাদের আশ্বস্ত করার কাজও করা হয়।

অন্যদিকে এয়ার অ্যাম্বুল্যান্সেরে (air ambulance) জোরে প্রাণে বাঁচানো হল এক মহিলাকে। বিহারের বাসিন্দা বছর ৫৫-র সুমিত্রা দেবী শুক্রবার সকালে মেলায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তৎপর হয় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। দুমরা থানা এলাকার বাসিন্দা ওই মহিলাকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে হাওড়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...