Monday, April 13, 2026

খুনের ১১দিন পর খাল থেকে উদ্ধার পাঞ্জাবি মডেলের দেহ!

Date:

Share post:

ছয়টি গুরুগ্রাম পুলিশের দল, ২৫ জন এনডিআরএফ (NDRF) বাহিনী ও বেশ কয়েকটি পাঞ্জাব পুলিশের দল মিলে অবশেষে ১১ দিন পর উদ্ধার করা গেল পাঞ্জাবের মডেল দিব্যা পাহুজার মৃতদেহ। শনিবার ভোরে হরিয়ানার তোহনা এলাকায় ভাকরা খাল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের কাছে ছবি পাঠিয়ে নিশ্চিত করা হয় দেহটি খুন হয়ে যাওয়া মডেলেরই।

নতুন বছরের শুরুতে ২ জানুয়ারি গুরুগ্রামের (Gurugram) সিটি পয়েন্ট হোটেলে খুন হন ২৭ বছরের মডেল দিব্যা পাহুজা (Divya Pahuja)। হোটেলের মালিক অভিজিৎ সিং ও তাঁর এক সহযোগী তরুণীর মৃতদেহ টেনে নিয়ে যায় বলে ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এই ঘটনায় অভিজিৎ সিং, হোটেলের দুই কর্মচারি হেমরাজ এবং ওম প্রকাশকে গ্রেফতার করা হয়। মেঘা ফোগত নামে এক মহিলাকে খুনের অস্ত্র লোকানোর অভিযোগে গ্রেফতার করা হয়। পরে দেহ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় বলরাজ গিল নামে এক ব্যক্তিকে।

বৃহস্পতিবার বলরাজের সূত্র ধরেই পুলিশ জানতে পারে ভাকরা খালে দেহ ফেলার বিষয়টি। তারপর থেকেই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশাল বাহিনী শুরু করে তল্লাশি। শনিবার ভোরে উদ্ধার হয় ২৭ বছরের তরুণীর বিকৃত দেহ। পাশাপাশি উদ্ধার হয় একটি গাড়ি যা ব্যবহার হয়েছিল দেহ সরানোর কাজে।

গ্রেফতাররি পর হোটেল ব্যবসায়ী অভিজিৎ দাবি করে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল (blackmail) করছিলেন মডেল দিব্যা। তবে, পুলিশি তদন্তে উঠে আসে ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলি খুনের একমাত্র সাক্ষী (eyewitness) ছিল দিব্যা। সেই খুনের নেপথ্যে অভিজিতেরই হাত ছিল। সেই কারণেই পথের কাঁটা সরাতে দিব্যাকে খুনের পরিকল্পনা করে অভিজিৎ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...