Monday, April 6, 2026

বড়সড় আর্থিক দু.র্নীতি! লোকসভা ভোটের আগে মহা ফ্যাসাদে বিজয়ন কন্যা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বড় বিপাকে পড়লেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এবার তাঁর মেয়ে টি বীণার (T Veena) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মোদি সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বীণার বিরুদ্ধে অভিযোগ, তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিক একটি সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন করেছে। আর সেকারণেই শুক্রবার রাতে ঘটনার তদন্তের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকের। চার মাসের মধ্যে তদন্ত রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয়ন কন্যার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থা কোনওরকম পরিষেবা না দিয়েই সিএমআরএল (CMRL)-এর থেকে মাসিক পেমেন্ট হিসাবে ১.৭২ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এমন ঘটনার পর বীণার সংস্থার বিরুদ্ধে রেজিস্ট্রার অফ কোম্পানিজে জমা পড়ে অভিযোগ। তারপর বেঙ্গালুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ এই নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করতেই এক্সালজিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে। এরপরই এক্সালজিকের বিরুদ্ধে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের আয়কর বোর্ড। তবে শুধুমাত্র বীণার সংস্থাই নয়, কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (KSIDC) ও সিএমআরএল (CMRL)-এর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সিএমআরএল ও কেএসআইডিসি, উভয়কেই তাদের বক্তব্য জানানোর জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল। সিএমআরএল মাসিক টাকা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে যে উত্তর দিয়েছে, তা অস্পষ্ট বলে খবর। অন্যদিকে, কেএসআইডিসি কোনও উত্তরই দেয়নি বলে অভিযোগ। এরপরই এক্সালজিক, সিএমআরএল ও কেএসআইডিসি সংস্থাগুলির লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। তবে বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজয়ন সরকারই বীণাকে বেআইনিভাবে উপকার ও বেআইনিভাবে অর্থ পাইয়ে দিয়েছে। যা ঘটেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তদন্ত হলে শীঘ্রই আসল সত্য সামনে আসবে।


Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...