Tuesday, March 24, 2026

প্রেমিকার হয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্রে প্রেমিক!

Date:

Share post:

প্রেমিকার জন্য মহিলা নার্স সেজেছিলেন বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। রিয়েল নয়, রিল লাইফে। সেই ‘মিস প্রিয়ংবদা’ এবার বাস্তব। প্রেমিকার সঙ্গে দেখা করতে নয়, বান্ধবীর সাফল্যের জন্য মহিলা বেশে একেবারে পরীক্ষা কেন্দ্রে হাজির প্রেমিক। তবে, শেষ রক্ষা হয়নি। চিনিয়ে দেয় আঙুলের ছাপ। ঘটনা পাঞ্জাবের (Panjab)।

বাবা ফরিদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পাঞ্জাবের কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে বহুমুখী স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য পরীক্ষা ছিল ৭ জানুয়ারি। সেখানে পরীক্ষা দেওয়ার কথা ছিল পরমজিৎ কউরের (Paramjit Kaur)। কিন্তু পরীক্ষায় সফল হবেন কি না তা নিয়ে শংশয় ছিল। সাহায্যে এগিয়ে আসেন প্রেমিক অংরেজ সিং (Anraj Singh)। পরমজিৎ হিসেবে নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেন। নির্দিষ্ট দিনে সালোয়ার-কমিজ, কপালে লাল টিপ, লাল লিপস্টিক, লাল চুড়ি পরে
সটান হাজির হন পরীক্ষা কেন্দ্রে।

কিন্তু সব হলেও শেষ রক্ষা হয় না। ‘মিস প্রিয়ংবদা’-র মতোই ধরা পড়ে যান অংরেজ (Anraj Singh)। আঙুলের ছাপ তো আর বদল করা যায়নি। বায়োমেট্রিক ডিভাইসে তাঁর ফিঙ্গারপ্রিন্টস না মেলায় আটক করে পুলিশ। অভিযুক্ত প্রেমিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।


Related articles

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...