Saturday, June 13, 2026

দ্রুত ছাড়তে হবে বাংলো! ফের মহুয়াকে নোটিশ, ‘গেরুয়া ষ.ড়যন্ত্র’-এর অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দ্রুত ছাড়তে হবে বাংলো (Bunglow)! ফের দিল্লির সাংসদ বাংলো ছাড়তে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নোটিশ লোকসভার (Loksabha) ডিরেক্টরেট অফ এস্টেট-এর (Director of Estate)। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন। এরপরই আদালত মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই ফের আবেদনের পরামর্শ দেয়। তবে ডিরেক্টরেট অফ এস্টেট সাফ জানিয়েছে, অবিলম্বে বাংলো ছাড়তে হবে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে। বাংলো নিয়ে বাড়াবাড়ির পিছনে বড়সড় রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের তরফে সাফ জানানো হয়েছে, সাংসদদের মেয়াদ শেষের পরেও স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এর পিছনে গেরুয়া চক্রান্তকেই নিশানা করেছে তৃণমূল (TMC)।

দিল্লির সাংসদ বাংলোয় ৭ জানুয়ারি পর্যন্ত থাকার অনুমতি ছিল মহুয়ার। কিন্তু বাংলো না ছাড়ায় তাঁকে আগেও একবার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল মোদি সরকারের সংশ্লিষ্ট দফতর। এদিকে লোকসভার একটি সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মেয়াদ শেষে সাংসদদের বাড়তি ছয় মাস বাংলোয় থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁকে সেই সুযোগ কেন মোদি সরকার দিতে অস্বীকার করছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এর আগে সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি লাক্ষাদ্বীপের সাংসদের সদস্য পদ খারিজের পর তাঁকে বাংলো ছাড়তে হয়েছিল। একই সিদ্ধান্ত করা হয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও।

 

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...