Tuesday, June 23, 2026

আজ থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু.র্যোগের পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা। যার জেরে বাড়তে পারে তাপমাত্রার (Temperature) পারদ। পাশাপাশি ফের তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে (Darjeeling)। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা। বর্তমানে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আর তার জেরেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার বেলার দিকে পুবালি হাওয়ার দাপট বাড়বে। পাশাপাশি কমবে উত্তুরে হাওয়ার প্রভাব। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিনও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানা যাচ্ছে। উল্টে বাড়বে। অন্যদিকে, শীতের দাপট ক্রমশ কমবে। আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দিল্লি সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে।

 

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...